ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে আতশবাজি গুদামে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ৩০ জুন ২০২৪
ফিলিপাইনে আতশবাজি গুদামে বিস্ফোরণ, নিহত ৫
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জামবোয়াঙ্গা শহরে একটি আতশবাজি গুদামে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৮ জন। রোববার জরুরি সেবাদাতাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

দমকল বাহিনীর তদন্তকারী কর্মকর্তা লুইজি চ্যান জানিয়েছে, প্রায় তিন হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে মাটিতে একটি বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছে। এতে আশেপাশে ভবন থেকে ধ্বসে পড়া পাথর ও অন্যান্য সামগ্রী জমা হয়েছে। 
বিস্ফোরণ থেকে বড় আকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

গুদামের চার কর্মী ও এক কর্মীর চার বছর বয়সী ছেলে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন চ্যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত গুদামে সংরক্ষিত আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!