শুক্রবার এবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাইডেন আবারো দাবি করেন, যদি কেউ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারে সেটি একমাত্র তিনিই। তবে তার এই দাবি নিজ দল তথা ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারক বা সমর্থকদের উদ্বেগ মেটাতে খুব একটা সক্ষম হয়েছে বলে মনে হয় না। এ সময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে হারা বিতর্ককে ‘বাজে ঘটনা’ বলেও আখ্যা দেন।
জানা গেছে, আগামী পাঁচ বছরের জন্য যে ফিট আছেন- এ নিয়ে বাইডেন কগনিটিভ টেস্ট বা জ্ঞানীয় পরীক্ষা দিয়ে এর ফলাফল প্রকাশ্যে জানানোর কথাও উড়িয়ে দেন এবিসি নিউজের সাক্ষাৎকারে। ইডেন বলেন, প্রতিদিন আমার কগনিটিভ টেস্ট থাকে, প্রতিনিয়ত আমি যা করছি-তাই আমার কগনিটিভ টেস্ট।
.png)
সাক্ষাৎকারে এবিসির সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি ট্রাম্পকে হারাতে পারবেন—এমন বিশ্বাস রাখা যৌক্তিক হবে কি? জবাবে বাইডেন বলেন, আমি মনে করি না, আমার চেয়ে যোগ্য কেউ আছে। এ সময় বিভিন্ন জরিপে তার চেয়ে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করা হলে বাইডেন বলেন, এসব জরিপ পুরোপুরি সঠিক নয়।
বাইডেনের কাছে উপস্থাপক আরো জানতে চান, মার্কিন কংগ্রেসে থাকা ডেমোক্র্যাট নেতারা যদি মনে করেন যে, বাইডেন দলের প্রার্থীর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবেন—সে ক্ষেত্রে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি? জবাবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাইডেন বলেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর নেমে এসে আমাকে এমনটা করতে হলে তাহলে হয়তো আমি তা করতে পারি।
অপর এক প্রশ্নে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি নির্বাচনী লড়াই থাকার পর যদি ট্রাম্পের কাছে হেরে যান তাহলে তার কেমন লাগবে? উত্তরে বাইডেন বলেন, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পর, আমার সামর্থ্য অনুসারে সবটা করার পরও যদি এমনটা হয়, তবে যেমন অনুভূত হওয়ার কথা আমারও সেরকমই অনুভূতি হবে।