ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে আরো আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ১০ জুলাই ২০২৪
ইউক্রেনকে আরো আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো
ছবি: সংগৃহীত

ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি এবং প্যাট্রিয়টের উপাদানসহ পাঁচটি অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে তারা। ন্যাটো সম্মেলনের সময় একটি যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশগুলোর নেতারা। 

৭৫ বছরে পা দিয়েছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটো। এ আর সে সময়েই ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটোর সম্মেলন। প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রথম বক্তৃতায় তিনি জানিয়েছেন, রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে। অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে।

বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরো সাহায্য প্রয়োজন ইউক্রেনের।

Advertisement

একইসঙ্গে জেলেনস্কি আবেদন করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেন এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়। এই প্রস্তাবে একমত হওয়ার জন্য শুধু যুক্তরাষ্ট্র নয়, সঙ্গে জার্মানি, রোমানিয়া, ইতালি ও নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।

জেলেনস্কি আশাবাদ প্রকাশ করে বলেছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রাশিয়ার নিরবচ্ছিন্ন ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হবে।

ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিকে আক্রমণ করার পর থেকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!