ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক দম্পতি নিজেদের মধ্যে আলোচনা করছেন ফুলশয্যা নিয়ে। বর কনেকে প্রশ্ন করছেন, কেমন ছিল বিয়ের প্রথম রাত। নববধূও উত্তরে বলছেন, এখনো তা হয়নি। খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়েও কথা বলতে দেখা যায় বরকে। একেবারে ব্যক্তিগত সেই মুহূর্তে দুজন কথা বলতে থাকেন। শেষে বরকে নববধূ বলে ওঠেন, ৩১ সেকেন্ডের ভিডিওটি নিয়েই তুঙ্গে জল্পনা।
ব্যাঙ্গ করে কেউ কেউ বলছেন, আর বাকি কী রইল! সমস্ত ব্যক্তিগত মুহূর্ত ধীরে ধীরে কেমন করে যেন জনসমক্ষে চলে আসতে শুরু করেছে। ভিডিওটিতে নানা কমেন্ট জমা পড়তে শুরু করেছে। অনেকের মতে সমাজে যে পচন ধরে গিয়েছে এই ধরনের ভিডিও তারই প্রমাণ। আবার কেউ লিখেছেন, এইটুকুই বাকি থাকে কেন। বাকি ভিডিও-ও শেয়ার করে দিলেই হত। আবার কারো খোঁচা, দরজা-জানলাও খুলে দিলে হত। আসলে এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে শেয়ার করা নিয়ে তীব্র আপত্তিই প্রতিফলিত হচ্ছে এই ধরনের মন্তব্যে।
.png)
যদিও ভ্লগারদের নানা কীর্তিই এর আগে সমালোচিত হয়েছে। এমনকী, স্ত্রীর শরীরে কাতুকুতু দিয়ে সেই ভিডিও-ও শেয়ার করতে দেখা গিয়েছে কোনো ভ্লগারকে। তা নিয়েও সমালোচনা হয়েছে। আরো অনেক বিষয়কেই ভ্লগে তুলে আনতে দেখা গিয়েছে, যা নিন্দিত হয়েছে। কিন্তু এবার এমন এক ভিডিও ভাইরাল হলো, তা যেন ব্যক্তিগত চৌহদ্দি পেরিয়ে আরো অনেক দূর চলে গেল।
Suhagraat Vlog 🥴
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) July 5, 2024
These vloggers have gone totally mad.
Wait for the blurred clip 😹 https://t.co/PMsiC5dS6U