ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ১৩ জুলাই ২০২৪
রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিমানটিতে শুধুমাত্র তিনজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলকভাবে উড্ডয়নের পর বিধ্বস্তের ঘটনা ঘটে। শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়। 

দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সুখোই সুপারজেট ১০০ বিমানটি বনাঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই। বিমানটিতে কোনো যাত্রী ছিল না। 

Advertisement

জানা গেছে, রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।

রাশিয়া নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে। মূলত দেশটির যেসব অঞ্চলে পশ্চিমাদের তৈরি বিমান ব্যবহার করা হয়েছে, সেখানে এই বিমান ব্যবহার হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকেছে মস্কো। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!