প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের মধ্যে খুব কম পরিমাণে ব্যবধান দেখা গেছে। তবে এ ঘটনা নভেম্বরের নির্বাচনে একটি পার্থক্য তৈরি করতে পারে।
জরিপে দেখা গেছে, গত মাসে বাইডেনের দুর্বল বিতর্কের পারফরম্যান্সে ট্রাম্পও কিছুটা উচ্ছ্বসিত। যদিও ভোটারদের মধ্যে ফলাফল তুলনামূলকভাবে কোনও পরিবর্তন হয়নি।
.png)
বৃহস্পতিবার প্রকাশিত একটি এনপিআর/পিবিএস নিউজআওয়ার/মারিস্ট জরিপে দেখা গেছে, বাইডেন ৫০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৮ শতাংশ।
এদিকে ট্রাম্পের ওপর হামলার পর এখন আর কোনও হুমকি নেই বলে জানিয়েছেন পেনসিলভানিয়া রাজ্য পুলিশের শীর্ষ এক কর্মকর্তা।
জানা গেছে, পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট পর গুলির শব্দ শোনা যায়।
কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। এ সময় তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়।
সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট নিরাপদ এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে। ডোনাল্ড ট্রামের প্রচার দল জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট এখন ‘ভালো আছেন’।