ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে রাশিয়ায় পাল্টা হামলার অনুমতি দিলো পশ্চিমারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৪ জুলাই ২০২৪
ইউক্রেনকে রাশিয়ায় পাল্টা হামলার অনুমতি দিলো পশ্চিমারা
সংগৃহীত ছবি

দুই বছরেরও বেশি সময় ধরে বাঙ্কির এবং তার লোকেরা ইউক্রেনীয় ফ্রন্ট লাইনে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। এখনই তারা শেষ পর্যন্ত রাশিয়ার নিজস্ব অঞ্চলের ভেতরে আঘাত করতে সক্ষম হয়েছে।

রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের নতুন অনুমতির একটা বিরাট প্রভাব রয়েছে। বাঙ্কির বলেন, আমরা রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তু ধ্বংস করেছি, যা বেশ কয়েকটি সফল পাল্টা আক্রমণের অনুমোদন দিয়েছে। রুশ সামরিক বাহিনী আর দায়মুক্তি এবং নিরাপত্তা অনুভব করতে পারে না। 

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) এক সিনিয়র অফিসার সিএনএনকে এ কথা জানিয়েছেন। নিরাপত্তার কারণে তিনি শুধু তার কল সাইন দ্বারা তাকে চিহ্নিত করতে বলেছেন।

Advertisement

গোলাবারুদ ও জনবল সংকটের কারণে অনেক মাস পিছিয়ে ছিলো কিয়েভ। অবশেষে কয়েক মাস বিলম্বের পর গত মাসে পশ্চিমা সামরিক সহায়তার সম্পূর্ণ সুবিধা নিতে সক্ষম হয়েছে।

যেহেতু তারা এখন অস্ত্রাগার ব্যবহার করে সীমান্তের ওপারে আঘাত করতে পারে, সম্মুখযোদ্ধারা বলেছেন যে ডেলিভারিগুলো একটি পার্থক্য তৈরি করতে শুরু করেছে।

“আমরা প্রতিদিনই সহযোগিতার প্রভাব দেখতে পাচ্ছি। আর্টিলারি, বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং সাবমিনিশনসহ দীর্ঘ পাল্লার একাধিক লঞ্চ রকেট সিস্টেম সামগ্রিক যুদ্ধক্ষেত্রের চিত্রকে প্রভাবিত করছে।” 

ইভান, ৪৮তম আর্টিলারি ব্রিগেডের একজন অফিসার সিএনএনকে এসব কথঅ জানান। নিরাপত্তাজনিত কারণে তার পুরো নাম প্রকাশ না করার জন্যও অনুরোধ করেন।

তিনিবলেন, আমরা সেসব এলাকায় সবচেয়ে কার্যকর অস্ত্র ব্যবস্থা মোতায়েন করছি, যেখানে রাশিয়ানরা প্রতিরক্ষামূলক লাইন ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে রাশিয়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে।

যদিও কিয়েভ বিশাল এলাকা পুনরুদ্ধার করতে পারেনি, তবে সফলভাবে একটি বিপর্যয় এড়াতে পেরেছে। ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ দখলে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!