ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৫৫, ১৬ জুলাই ২০২৪
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি রেস্তোরাঁর বাইরে গাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

গত রোববার (১৪ জুলাই) স্থানীয় সময় রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় হতাহতরা টিভিতে ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখছিলেন।

সশস্ত্র গোষ্ঠী ‘আল শাবাব’ তাদের অনুমোদিত রেডিও স্টেশনে এ হামলার দায় স্বীকার করেছে। তারা আরো বলেছে, বোমা হামলাটি এমন একটি স্থানকে লক্ষ্য করে করা হয়েছে, যেখানে নিরাপত্তা ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয়।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে একটি সুরক্ষিত এলাকায় বোমা বিস্ফোরণে ১০টি গাড়ি ধ্বংস হয়েছে এবং এ ছাড়া আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসলামপন্থী গোষ্ঠীটি একসময় সোমালিয়ার বেশিরভাগ অংশ শাসন করত।

ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে লড়াই করে আসছে গোষ্ঠীটি। বিদ্রোহীরা প্রায়ই মোগাদিশু এবং ফেডারেল সরকারের নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে, যদিও সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের কাছে গোষ্ঠীটি বিশাল এলাকা হারিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!