ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমানে মসজিদের কাছে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ১৬ জুলাই ২০২৪
ওমানে মসজিদের কাছে বন্দুক হামলা, নিহত ৪
সংগৃহীত ছবি

ওমানের রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে ওয়াদি কবিরের একটি মসজিদের পাশে গণজমায়েতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি। একটি ভিডিওতে গুলির সময় লাব্বাইক ইয়া হুসেইন আওয়াজ শোনা গেছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলিবর্ষণের ঐ ঘটনা ঘটে। রাজকীয় পুলিশ বাহিনী এ হামলার জবাব দিয়েছে।

Advertisement

এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।

মাসকাটের পূর্বাঞ্চলীয় মসজিদটিতে এ হামলায় প্রাথমিকভাবে চার ব্যক্তির নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!