ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের প্রতি সমর্থন সাবেক প্রতিদ্বন্দ্বী হ্যালি, ডিস্যান্টিসের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ১৭ জুলাই ২০২৪
ট্রাম্পের প্রতি সমর্থন সাবেক প্রতিদ্বন্দ্বী হ্যালি, ডিস্যান্টিসের
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের তীব্র সমালোচক নিকি হ্যালি ও রন ডিস্যান্টিস এখন তাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন। রিপাবলিকান দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এরা দুইজনই ট্রাম্পের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ছিলেন।

উইসকনসিন অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিলওয়াকিতে দলটির সম্মেলনে মঙ্গলবার তারা দু’জনই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে নিকি হ্যালি বলেন, দেশের স্বার্থেই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পকে ভোট দিতে হবে। হ্যালি বলেন, ট্রাম্পকে ভোট দিতে আপনাদের তার সাথে সম্পূর্ণ একমত হতে হবে না। আমার কথায় এটা বিশ্বাস করুন।

Advertisement

হ্যালি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর। ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে সবচেয়ে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন তিনি। সেই সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্বের জন্য অনুপযুক্ত বলেছিলেন।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার সময়ই ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেন, আসুন জো বাইডেনকে তার বেজমেন্টে ফিরিয়ে দেই এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে নিয়ে আসি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!