ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে ১৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৪ জুলাই ২০২৪
নেপালে ১৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
ছবি: ইন্ডিয়া টিভি

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ১৯ জন আরোহী নিয়ে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল।  এ ঘটনায় এখনো হতাহতের সঠিক কোন খবর পাওয়া যায়নি।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, ক্রুসহ বিমানটিকে ১৯ জন আরোহী ছিল।

Advertisement

টিআইএ’র তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিল।

ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!