ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কমলা হ্যারিসকে ‘পাগল’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ২৫ জুলাই ২০২৪
কমলা হ্যারিসকে ‘পাগল’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। ফলে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কমলা হ্যারিস। ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিরাও হ্যারিসকে সমর্থন দিচ্ছেন। এবার তাকে সমালোচনায় বিদ্ধ করলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলাকে ‘উগ্র বাম পাগল’ বলে অভিহিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং শিশুদের ‘মৃত্যুদণ্ড’ এর পক্ষে ছিলেন।

উত্তর ক্যারোলিনায় এক সমাবেশে কমলাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তিনি একজন উগ্র বাম পাগল, যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দিতে পারি না। এ সময় তিনি কমলা হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ করেন।

Advertisement

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার চেয়ে বেশি বয়স্ক বাইডেনকেও আক্রমণ করেছিলেন। কিন্তু এখন তাকে মান্য করতে বাধ্য করা হচ্ছে। কারণ, বাইডেন নিজেকে সরিয়ে নেয়ার পর তিনিই মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন।

ট্রাম্প বুধবার কমলা হ্যারিসকে লক্ষ্য করে বলেন, তিনি বাইডেনের বিপর্যয়ের পিছনে অতি উদারনৈতিক চালিকা শক্তি।

প্রসঙ্গত, কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!