ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০, ৩০ জুলাই ২০২৪
রাশিয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।  সংঘর্ষের পর ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং এতেই অনেকে আঘাত পান।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রেনটিতে ৮০০ যাত্রী ছিলেন। কামাজ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়। রেল লাইনের পাশে বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা গেছে।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি তাতারস্তানের কাজান থেকে কৃষ্ণ সাগরের অ্যাডলারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মস্কো থেকে প্রায় ১২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণে কোটেলনিকোভো স্টেশনের কাছে দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলে লাইনচ্যুত হয়।

Advertisement

মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার অভিযানে মন্ত্রণালয়ের ৩২৪ জন কর্মী অংশ নিয়েছেন। হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

ম্যাশ টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। আর ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রায় শতাধিক মানুষ আহত হতে পারেন।

ভলগোগ্রাদ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পরে ২১ জন লোক হাসপাতালে রয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাশিয়ার কাজান থেকে কৃষ্ণসাগরের তীরবর্তী অ্যাডলার দিকে যাচ্ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!