ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলকাতা-মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত ২, লাইনচ্যুত ১৮টি বগি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ৩০ জুলাই ২০২৪
কলকাতা-মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত ২, লাইনচ্যুত ১৮টি বগি
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়েছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। এতে ট্রেনটির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যার মধ্যে ১৬টিতে যাত্রী রয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ট্রেনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়া থেকে মহারাষ্ট্রের মুম্বাইতে যাচ্ছিল।

উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। জোরেশোরে চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরে পাঠানো হয়েছে।

Advertisement

রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের কাছেই একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনও সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

এই দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিলের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দু’টো ট্রেনই বাতিল করা হয়েছে। এ ছাড়া, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমদাবাদ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের থেকে অন্তত ছয়-সাত ঘণ্টা দেরিতে ঢুকবে হাওড়ায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!