ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে মুদ্রাস্ফীতির হার বাড়ায় বিপাকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ৩১ জুলাই ২০২৪
জার্মানিতে মুদ্রাস্ফীতির হার বাড়ায় বিপাকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

জার্মানির জাতীয় সংখ্যাতত্ত্ব থেকে দেখা যাচ্ছে, জুলাই মাসে দেশটিতে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক তিন শতাংশ। মঙ্গলবার যে হিসাব দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে- এই মাসে মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়েছে।

এর আগে অর্থনীতিবিদরা বলেছিলেন, জুলাইয়ে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। তবে এখন দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতিকে বাগে আনা যায়নি। বরং তা বেড়েই চলেছে।

এদিকে জার্মানিতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়েছে। আগামী সেপ্টেম্বরে তারা সুদের হার কমাবে কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

Advertisement

বিশ্লেষক কারস্টেন ব্রজেস্কি জানিয়েছেন, ‘ইসিবি চেয়েছিল মুদ্রাস্ফীতির হার যেন দুই শতাংশের মধ্যে থাকে। কিন্তু জার্মানির মুদ্রাস্ফীতির হার দেখিয়ে দিচ্ছে, সেই লক্ষ্যে পৌঁছাতে এখনো কিছুটা দূর যেতে হবে।’

তিনি আরও বলেছেন, ইসিবির কাছে কাজটা কঠিন হয়ে গেল। ফ্রান্স ও স্পেন মুদ্রাস্ফীতির ক্ষেত্রে নিজেদের পরিস্থিতির উন্নতি ঘটাতে পেরেছে। জার্মানির ক্ষেত্রে সেটা হয়নি।

মঙ্গলবার যে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, দ্বিতীয় কোয়ার্টারে জার্মানির অর্থনীতি সঙ্কুচিত হয়েছে। দক্ষ শ্রমিকের অভাব অনুভূত হচ্ছে, জ্বালানির দাম বেশি, গাড়ি শিল্প দ্রুত ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!