ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজার থেকে সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ৬ আগস্ট ২০২৪
নাইজার থেকে সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

নাইজারের সর্বশেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

গতকাল সোমবার এ কথা জানিয়েছে পেন্টাগণ।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেন্টাগণের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগাদেজের বিমান ঘাঁটি ২০১ থেকে মার্কিন সেনা ও সম্পদ সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে নাইজারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে তাদের সেনাদের সরিয়ে নেয়ার কথা বলে অভ্যুত্থানের সেনা নায়করা। সেনা প্রত্যাহার করতে বলার এক বছরেরও বেশি সময় পর কাজটি শেষ করল যুক্তরাষ্ট্র।

Advertisement

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!