[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এই ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকায় অনুভূত হয়।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের ১০০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থল, আকাশ ও সমুদ্রপথে কৌশলগত জরিপ পরিচালনা করবে। ৪৭০ বর্গ মাইলের শহর লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে। এই কাজ করতে তাদের এক ঘণ্টার মতো সময় লাগবে।
তবে এই ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেসে এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!