ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে হোটেল ধসে নিহত ২

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩০, ৭ আগস্ট ২০২৪
জার্মানিতে হোটেল ধসে নিহত ২
ছবি: সংগৃহীত

জার্মানিতে হোটেল ধসে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

বুধবার পশ্চিম জার্মানির মোসেল ওয়াইন উৎপাদনকারী অঞ্চলের কেন্দ্রস্থলের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
 
ফায়ার বিভাগের এক মুখপাত্র বুধবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ধসের সময় হোটেলটিতে ১৪ জন লোক ছিল।

এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে, হোটেলটিতে তিনজন আটকা পড়েছিলেন। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। একজন এখনো আটকা আছেন। তবে নিহত একজনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Advertisement

আটকে পড়া ব্যক্তিরা ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। তারা তাদের অবস্থান ও পরিস্থিতি জানাতে সক্ষম হয়েছিলেন বলেও জানায় পুলিশ।

পুলিশ বলছে, হোটেলের ছাদ ধসে পড়ায় ওপর থেকে লোকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে বিশেষ বাহিনী, কুকুরের দল ও ড্রোন ইউনিটসহ প্রায় ২৫০ দমকলকর্মী, প্যারামেডিকস, পুলিশ ও প্রযুক্তিগত ত্রাণকর্মীরা ঘটনাস্থলে আছেন। তবে এখনো ধসের কারণ জানাতে পারেনি পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!