ক্যাবল কারের মাধ্যমে দর্শনার্থীরা সহজেই হেরা গুহায় পৌঁছাতে পারবেন। গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে চার কিলোমিটার দূরে এবং ৬৩৪ মিটার উচ্চতায় অবস্থিত। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই গুহায় আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন।
সৌদি সরকার হেরা গুহার আশেপাশের এলাকাকে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। ক্যাবল কার সিস্টেম নির্মাণ ওই বৃহত্তর পরিকল্পনার অংশ।
.png)
বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে অবস্থিত হেরা গুহাটি আলোর পাহাড় নামেও পরিচিত। পাহাড়টির আকৃতি উটের কুঁজের মতো এবং এতে অনেক খাড়া ঢাল রয়েছে।
নেতানিয়াহুর চার শর্তে চ্যালেঞ্জের মুখে যুদ্ধবিরতিনেতানিয়াহুর চার শর্তে চ্যালেঞ্জের মুখে যুদ্ধবিরতি
হেরা গুহায় একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এর সঙ্গে হযরত মোহাম্মদ (সাঃ)-এর স্মৃতি এবং ইসলামের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে।
সূত্র: গাল্ফ নিউজ