ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭, ১৮ আগস্ট ২০২৪
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার সুদূরপূর্ব কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক শূন্য। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) ভোরে এ ভূকম্পন অনুভূত হয়।

রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিসের স্থানীয় শাখা এই মাত্রা রেকর্ড করেছে।

রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অঞ্চলটির প্রশাসনিক কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক বিভাগ।

Advertisement

ভূমিকম্পটি আঘাত হানার পর স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!