ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে এবার ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ২৬ আগস্ট ২০২৪
ভারতে এবার ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ
ফাইল ফটো

ভারতে এবার  নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনায় অভিযুক্ত ২৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভুক্তভোগী বৃদ্ধা কেরালার কায়মকুলম এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত ধনেশের বাড়ি কানাকাকুন্নু এলাকায়।

জানা যায়, গত শনিবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে একা ছিলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। এই সুযোগে বাড়িতে ঢুকেই তার দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন অভিযুক্ত যুবক। পরে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।

Advertisement

এরপর ওই বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা চুরি করে পালিয়ে যান ধনেশ। পরে সেগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

পুলিশ জানায়, ধনেশ বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছিলেন। তিনি ওই বৃদ্ধার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছিলেন। ফলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ভুক্তভোগী।

পরে সকালে প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

বৃদ্ধা সেদিন বাড়িতে একা ছিলেন জেনেই অভিযুক্ত যুবক তাকে নিশানা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!