ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে মার্কিন বাহিনীর অভিযানে ১৫ আইএস যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ৩১ আগস্ট ২০২৪
ইরাকে মার্কিন বাহিনীর অভিযানে ১৫ আইএস যোদ্ধা নিহত
ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএসের ১৫ সদস্য নিহত হয়েছেন। এ যৌথ অভিযানে সাতজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে আইএসের নেতাদের লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। অভিযানে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় কোনো বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঠিক কোন স্থানে ওই অভিযান চালানো হয়েছে সেটি জানায়নি।

সেন্ট্রাল কমান্ড আরো বলেছে, ওই আইএস সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত ছিলেন।

Advertisement

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, যৌথ অভিযানে সাতজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আহত সেনাদের বিষয়ে সংবাদমাধ্যম রয়টার্স মন্তব্য জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!