ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ভূগর্ভস্থ টানেল থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ১ সেপ্টেম্বর ২০২৪
গাজায় ভূগর্ভস্থ টানেল থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সামরিক অভিযানের সময় গাজার ভূগর্ভস্থ একটি টানেল থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় তাদের জিম্মি করা হয়েছিল। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।   

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা কারমেল গ্যাট, ইডেন ইরুশালমি, হার্স গোল্ডবার্গ-পলিন, আলেকজান্ডার লোবানোভ, আলমগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি দানিনোর লাশ গাজার উপত্যাকার রাফা অঞ্চলের ভূগর্ভস্থ এক টানেল থেকে উদ্ধার করেছে। তাদের লাশ ইসরায়েল ভূখণ্ডে আনা হয়েছে।  এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পলিন একজন আমেরিকান-ইসরায়েলি।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর তাদের জিম্মি করা হয় এবং হামাস সন্ত্রাসীরা গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে আইডিএফ ও আইএসএ।  

Advertisement

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনার পর গাজায় ইসরাইলের হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরো ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!