[ আন্তর্জাতিক ]
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪৯
ফাইল ফটো
ইউক্রেনের পোলতভা নগরীতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে দুই শতাধিক লোক।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের দাবি, বোমা শেল্টারে যাওয়ার সময় অনেকে এই হামলার শিকার হয়েছে। বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এ হামলা হয়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলায় সম্ভবত ইস্কান্দর-এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার।
.png)
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে ক্রিমিয়া থেকে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!