ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক
ফাইল ছবি

ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকের দ্য ইসলামিক রেজিসটেন্স।

ইরান-সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখেছে তাদের সেনারা। কিন্তু সফলভাবে ওই ড্রোনকে আটকে দেওয়া সম্ভব হয়েছে এবং এটি ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করতে পারেনি।

Advertisement

এর আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে ইসলামিক রেজিসটেন্স। ইসরায়েলের বন্দর নগরী ইলাতে ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলা চালানো হয়। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত।

এছাড়া গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় যে, তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!