ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিশরে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪
মিশরে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

মিশরের জাগাজিগ শহরে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৯ জন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী কায়রোর উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে ঘটা এ ঘটনায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। উদ্ধার কাজ চলমান আছে।

এক বিবৃতিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া এই দুই ট্রেনের একটি জাগাজিগ থেকে ইসমাইলিয়া শহরের দিকে যাচ্ছিল, অপরটি মনসুরা শহর থেকে জাগাজিগে আসছিল।

Advertisement

মিশরের ট্রেন ও রেললাইনগুলো পুরনো হয়ে গেছে। এসবের আধুনিকায়নে দেশটি কয়েক বছর ধরে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!