ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নামিবিয়ায় খেলার সময় ডিপ ফ্রিজে আটকে পড়ে ৪ শিশুর করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪
নামিবিয়ায় খেলার সময় ডিপ ফ্রিজে আটকে পড়ে ৪ শিশুর করুণ মৃত্যু
ফাইল ছবি

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ নামিবিয়ায় জামবেজি অঞ্চলে ডিপ ফ্রিজে আটকা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। খেলার সময় দুর্ঘটনাবশত ওই শিশুরা ফ্রিজে আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত ওই চার শিশুর বয়স তিন থেকে ছয় বছরের মধ্যে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার বিকেলে জামবেজির কাতিমা মুলিলো শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অব্যবহৃত ডিপ ফ্রিজারের মধ্য থেকে ওই শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর পার্শ্ববর্তী কাতিমা মুলিলো স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চার শিশুর মধ্যে দুইজন ফ্রিজের মধ্যে মারা যায় এবং অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Advertisement

নামিবিয়ার পুলিশ দেশটির উত্তর-পূর্ব জামবেজি অঞ্চলে একটি পুরোনো খালি ফ্রিজারে চার শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করছে। মৃত ওই চার শিশুর বয়স তিন থেকে ছয় বছরের মধ্যে। পুলিশের ধারণা শিশুরা দুর্ঘটনাক্রমে খেলার সময় আটকে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের ভেতরে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশুদের।

জামবেজির আঞ্চলিক পুলিশ কমান্ডারের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রিজটিতে এমন একটি হুক ছিল যা শুধু বাইরে থেকেই খোলা যেত। ওই শিশুরা প্রায় দেড় ঘণ্টা এটির ভেতরে আটকে ছিল এবং সেখানে তাদের দম বন্ধ হয়ে যায়।

অব্যবহৃত ওই ফ্রিজটি মৃত শিশুদের কোনো একজনের পরিবারের। তবে সেটি বাড়ির বাইরে কেন রাখা হয়েছিল তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!