ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহড়ার সময় মর্টার ফেটে আহত ৪ বিএসএফ জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৪
মহড়ার সময় মর্টার ফেটে আহত ৪ বিএসএফ জওয়ান
ফাইল ফটো

ভারতের রাজস্থানের জয়সলমিরের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের মহড়ার সময় একটি মর্টার ফেটে চার জওয়ান আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল

বিএসএফস সূত্রে জানা গেছে, আহত চার জওয়ানকে পোখরান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা হলেন উদয়, সুবিমল এবং অভিষেক।

Advertisement

বিএসএফের কমান্ডিং অফিসার (সিও) রণবীর সিংহ এই দুর্ঘটনার খবর পেয়েই আহতদের দেখতে হাসপাতালে যান।

জানা গিয়েছে, চার জনের মধ্যে উদয় এবং অভিষেকের অবস্থা আশঙ্কাজনক। সুবিমলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে আরো ভাল চিকিৎসার জন্য আহত জওয়ানদের জোধপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, এই চার জওয়ানই জোধপুরে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে ফায়ারিং রেঞ্জে মহড়া চলছিল। সেই সময় ৫১ মিলিমিটারের একটি মর্টার ফেটে যায়। ফিল্ড ফায়ারিং রেঞ্জে এর আগেও একাধিক বার দুর্ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!