ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৪
ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ
ছবি: সংগৃহীত

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে৷ গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম।

মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা৷ এরপরে আছেন ভেনেজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকেরা।

মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইটালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ৷ ইউরোস্ট্যাট বলছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই।

Advertisement

২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি। গতবছরের জুন মাসের চেয়ে হারটি ২৭ শতাংশ কম।

জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে।

গত সোমবার থেকে জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে। ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!