ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৪
ইরানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৩০
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন।

রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে মোট শ্রমিকের সংখ্যা ছিল ৬৯ জন। ৩০ জন শ্রমিক এখনো খনিতে আটকে আছে।

Advertisement

আটকে পড়াদের উদ্ধার ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের খনি শিল্পে এমন দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বিভিন্ন ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!