ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫০ জন শিশুসহ অন্তত ৫৬৯ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ ছাড়া এ হমালয়া আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন।

এদিকে ইসরায়েল দাবি করেছিল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারসহ ৬ জন নিহত হয়েছে।  এর কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহর শীর্ষ নেতা  ইব্রাহীম মুহাম্মদ কুবাইসি ইসরায়েলি হামলায় মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল।

Advertisement

গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ওই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!