ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবানন ছেড়ে সিরিয়ায় পাড়ি জমিয়েছে ৩০ হাজার মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৪
লেবানন ছেড়ে সিরিয়ায় পাড়ি জমিয়েছে ৩০ হাজার মানুষ: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

গত তিনদিনে লেবানন থেকে সিরিয়ায় আশ্রয় নিয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরো তীব্র হওয়ায় প্রাণভয়ে পালাচ্ছে মানুষ। তবে পালিয়ে যাওয়া মানুষদের বেশিরভাগই সিরিয়ান নাগরিক।

জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতে ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি গনজালো ভারগাস লোসা বলেন, সিরিয়ায় আশ্রয় নেয়াদের মধ্যে ৮০ শতাংশই সিরিয়ার নাগরিক এবং ২০ শতাংশ লেবানিস। 

Advertisement

প্রায় ১৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় লেবাননে আশ্রয় নিয়েছিল এই সিরিয়ানরা। তারাই এখন আবার সিরিয়ায় ফিরতে বাধ্য হচ্ছে। তাদের জন্য এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত।

তিনি বলেন, সিরিয়ার সরকার ও অংশীদারদের সঙ্গে মিলে শরণার্থীদের গ্রহণ ও প্রক্রিয়াকরণে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর। সিরিয়াও লেবাননের নাগরিকদের জন্য প্রবেশের অনুমতি দিচ্ছে।

লেবাননে প্রায় ১৫ লাখ সিরিয়ান বাস করছে যারা তাদের নিজ দেশে গৃহযুদ্ধের কারণে সেখানে আশ্রয় নিয়েছিল।

এদিকে পশ্চিমাদের যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিছে গত সোমবার থেকে লেবানননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৭০০ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫ হাজারের বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!