ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন নারী
ছবি: প্রতীকী

বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারো বিয়ে করায় বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে। 

দেশটির পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তার প্রাক্তন স্বামীর ভাই দগ্ধ হয়েছেন। এছাড়াও বাড়ির অনেক জিনিসপত্রে ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।

পুলিশের তথ্যানুযায়ী, ঝগড়ার জেরে আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার বউভাতের অনুষ্ঠান ছিল। এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, লোকটি যখন তার বিয়ের অনুষ্ঠানে ছিল তখন তার সাবেক স্ত্রী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরো জানিয়েছে, ওই নারী তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে তার সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছে। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে।

প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এরপর থেকে তারা ওই ব্যক্তির (আদনানের) বাবা-মায়ের পাশের একটি বাড়িতেই থাকতেন। তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তার মা-বাবার বাড়িতে ফিরে আসেন।

সূত্র: জিও নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!