[ আন্তর্জাতিক ]
ইসরায়েল জবাব দিলে আরো ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের
ইসরায়েল জবাব দিলে আরো ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের
দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ, হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া এবং তাদের কমান্ডার নিলফোরসানকে হত্যার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
আইআরজিসি সতর্কতা দিয়ে বলেছে, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে কোনো পাল্টা হামলা চালায় তাহলে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে।
এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নিলফোরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছি।”
.png)
“যদি ইহুদিবাদী সরকার (ইসরায়েল) ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায়। তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে।”
প্রসঙ্গত, মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!