টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭ টায় ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে হামলা করা হয়। লেবানিজ এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে যোদ্ধাদের এই হামলা উল্লেখ করে হিজবুল্লাহ "বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের" জন্য যোদ্ধাদের প্রশংসা করেছে।
তবে এই হামলার বিষয়ে ইসরায়েল বাহিনীর তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
.png)
প্রসঙ্গত, হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর গোষ্ঠিটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি যে কোরো সময় আরো জটিল হতে পারে। কারণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পুরো অঞ্চলজুড়ে সহিংসতা বাড়িয়ে তুলছে।