[ আন্তর্জাতিক ]
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মরদেহ খুবলে খাচ্ছে কুকুর
ফাইল ফটো
দখলদার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া শহর অবরোধ করে রেখেছে। গত এক সপ্তাহ ধরে স্থানটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। হামলার ব্যাপকতার কারণে অনেক মরদেহ দাফন করা যাচ্ছে না।
মুইতাজ আইয়ুব নামের এক স্থানীয় অ্যাম্বুলেন্স চালক বলেছেন, ‘ইসরায়েলিরা বাসিন্দাদের পুরো জাবালিয়া এলাকা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তবুও হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক তাদের মাটি কামড়ে ধরে পড়ে রয়েছে, তা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ি বা আশ্রয় কেন্দ্রেই হোক।
তিনি বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক প্রতিরক্ষা এবং প্যারামেডিক দলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, এমনকি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে, মরদেহ উদ্ধার করতে বা বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহায্য করতে বাধা দিচ্ছে।’
ব্যাপক বোমা বর্ষণের কারণে মরদেহ দাফন করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘মরদেহ পচে যায় এবং রাস্তার কুকুররা তা খেয়ে ফেলছে। অনেক জীবিত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাচ্ছে।’
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!