ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১, ১৫ অক্টোবর ২০২৪
দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের
ফাইল ফটো

দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিমান হামলার পাশাপাশি তারা স্থলপথেও হামলা চালাচ্ছে। এ অবস্থায় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের ২৫টি শহরের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই লেবাননের এই শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।

Advertisement

খালি করতে বলা শহরের তালিকার মধ্যে রয়েছে, বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ।

এছাড়াও মেরুয়ানিয়েহ, জেফতা, বাফারুয়েহ, হাব্বাউচ, নাবাতিহ, সেজউদ, জবা, আনকউন, বানাফউল, কেননারিত, জেইতা, আরনায়া, মাজরাত মাতারিয়েত জবা এবং তানবোরিত শহরগুলোও এই তালিকায় রয়েছে।

আদ্রাই বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এই শহরের বাসিন্দাদের উপযুক্ত পরিস্থিতিতে ফিরে আসার অনুমতি দেবে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে সংহতি জানায় হিজবুল্লাহ। ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শুরু হয়। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবং আরো ৪ হাজার ২৯৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই আক্রমণের কারণে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!