[ আন্তর্জাতিক ]
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাঙ্কারটি উল্টে যায় ও এর জ্বালানি নর্দমায় ছড়িয়ে পড়ে। এতে করে, স্থানীয়রা জ্বালানি সংগ্রহের জন্য ছুটে যায় এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
.png)
আদম আরো জানান, অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!