[ আন্তর্জাতিক ]
গাজায় ইসরায়েলি হামলায় আরো ২৯ ফিলিস্তিনি নিহত
ফাইল ফটো- এএফপি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরো ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯৩ জন আহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ৪৫০ জনে পৌঁছেছে। একই সময়ের মধ্যে ৯৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
বৃহস্পতিবার আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ফলে ২৯ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
.png)
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি মানুষ আটকে রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের বিরল আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর ফলে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!