ভারতের আবহাওয়া দফতর এমন তথ্যই সামনে এনেছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। ফলে সমুদ্র হবে উত্তাল। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার গতিবেগও ছিল প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই আবারো ঝড়ের প্রভাবে সব তছনছ হয়ে যেতে পারে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।
.png)
এদিকে ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এছাড়া জাহাজ, বন্দর, সাগর ও উপকূলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এছাড়া ২৪ অক্টোবরের জন্য ওড়িশার পুরী, খুরদা, গঞ্জাম এবং জগৎসিংহপুর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হালকা বাতাসের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।