ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ২৩ অক্টোবর ২০২৪
ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ 
সংগৃহীত ছবি

ইসরায়েলে তেল আবিবের শহরতলীতে সামরিক বাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। খবর আল জাজিরার। এক বিবৃতিতে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরের আশপাশে সাইরেন বেজে উঠেছে। এরপরেই হিজবুল্লাহর পক্ষ থেকে এক টেলিগ্রাম পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবানন থেকে ছোড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

এর আগে ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের ইলাত শহরে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলার দাবি করেছে।

ইসরায়েলি বাহিনী বলছে যে, তারা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এটি ইলাত শহরের কাছে ইসরায়েলের জলসীমা অতিক্রম করছিল।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ঐ ড্রোনগুলো পূর্ব দিক থেকে এসেছে। এর আগেও ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সে সময় ইরান-সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গত জুন এবং সেপ্টেম্বরেও ইরাক থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়। জুনের শুরুর দিকে বেশ কিছু হামলার খবর পাওয়া যায়। সে সময় সংগঠনটি জানায় যে, তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!