ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হংকংয়ে প্রথমবার মিললো ডাইনোসরের জীবাশ্ম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ২৪ অক্টোবর ২০২৪
হংকংয়ে প্রথমবার মিললো ডাইনোসরের জীবাশ্ম
ডাইনোসরের জীবাশ্ম - ফাইল ফটো

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে প্রথমবারের মতো পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগের প্রাণী ডাইনোসরের জীবাশ্ম।

বুধবার (২৩ অক্টোবর) শহরটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এই প্রাচীন প্রজাতির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হংকং এবং চীনের মূল ভূখণ্ডের বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মগুলো ক্রেটাসিয়াস যুগের এক বিশাল প্রাচীন ডাইনোসরের, যা ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করতো। হংকংয়ের ডেভেলপমেন্ট ব্যুরো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

Advertisement

গবেষকরা বলেছেন, আরো বিশ্লেষণ করার পর ডাইনোসরটির সঠিক প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরই মধ্যে শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জীবাশ্মগুলো শুক্রবার থেকে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে।

এগুলো হংকংয়ের দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট দ্বীপে আবিষ্কৃত হয়। সেখানে চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো সেডিমেন্টারি শিলায় কিছু মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্মের প্রমাণ মিলেছিল।

উল্লেখ্য, এই ছোট এবং জনবিরল দ্বীপটি হংকংয়ের ১৫০ বর্গকিলোমিটার আয়তনের ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের অংশ। দ্বীপটি বুধবার থেকে পরবর্তী খননকাজের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!