ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে বন্দুক হামলা, ২ সেনা সদস্যসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৩, ২৪ অক্টোবর ২০২৪
কাশ্মীরে বন্দুক হামলা, ২ সেনা সদস্যসহ নিহত ৪
ফাইল ফটো

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। এতে অন্তত দুই সেনা সদস্য ও দুই শ্রমিক নিহত হয়েছে।  আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বারমুল্লার বুতাপাথরি এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে জানানো হয়, সেনাদের ওপর হামলার পূর্বে জম্মু ও কাশ্মীরের গান্দারবাল বিভাগে এক শ্রমিককে অজ্ঞাতরা গুলি করে। এরপরই সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। যে শ্রমিকেরা নিহত হয়েছে তারা উত্তরপ্রদেশের বাসিন্দা। কাশ্মীরে তারা কাজ করতে গিয়েছিল।

Advertisement

তিনদিন আগে কাশ্মীরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। এরমধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। সেখানে শ্রমিকরা থেকে কাজ করেন।

তারা সবাই ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দা। তারা মূলত সেখানে অর্থের বিনিময়ে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে কাশ্মীরের স্বাধীনতাপন্থিরা এসব হামলা চালাচ্ছে। যেন ভারতের অন্যান্য রাজ্য থেকে কেউ গিয়ে সেখানে কাজ না করতে পারে।

স্বাধীনতাকামী এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের কার্যক্রম বন্ধ করতে পারছে না ভারতের সেনাবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!