ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিন-লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ নয়: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ২৫ অক্টোবর ২০২৪
ফিলিস্তিন-লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ নয়: শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং- সংগৃহীত ছবি

ফিলিস্তিন ও লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

শি জিনপিং বলেন, শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজতে আমাদের এগিয়ে আসা উচিত। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে ও লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে।

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অংশ নেয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন। পুতিনের সামনেই চীনা প্রেসিডেন্ট মস্কো ও কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ শুরু করে। এ অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরো লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

একদিন আগেই শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের দেওয়া চাপ অব্যাহত রাখতে হবে ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে। সেই সঙ্গে লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!