ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কের উড়োজাহাজ কোম্পানিতে হামলার দায় স্বীকার করলো যারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৭, ২৫ অক্টোবর ২০২৪
তুরস্কের উড়োজাহাজ কোম্পানিতে হামলার দায় স্বীকার করলো যারা
ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারাতে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ কোম্পানির সদরদপ্তরে হামলা চালিয়েছে কুর্দি মিলিশিয়া বাহিনী। ওই হামলায় পাঁচজন নিহত হয়। নিষিদ্ধ ঘোষিত কুর্দি মিলিশিয়া বাহিনী ‘কুর্দিস্তান ওয়ার্কার পার্টি (পিকেকে)’  এ হামলার দায় স্বীকার করেছে।

পিকেকে জানিয়েছে, তুরস্কের উড়োজাহাজ কোম্পানিকে (টিআইএ) লক্ষ্য করে গত বুধবার (২৩ অক্টোবর) হামলা চালানো হয়। কারণ ওই কোম্পানিতে উৎপাদিত অস্ত্র দিয়ে তাদের হাজার হাজার সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কে নিষিদ্ধ এই সংগঠনটি।

এক বিবৃতিতে সংগঠনটি আরো জানিয়েছে, হামলায় ২২ জন আহত হয়েছেন, অনেক আগেই এ হামলার পরিকল্পনা করা হয়।

Advertisement

তুর্কি সরকার এ হামলার পেছনে পিকেকে-কে দায়ী করে এবং হামলায় পিকেকের সদস্য আলী ওরেক এবং মাইন সেভজিন আলসিসিক নামে দুই ব্যক্তিকে চিহ্নিত করেছে। এছাড়া এ ঘটনার জন্য সিরিয়া এবং ইরাকে পিকেকের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় তুরস্ক। এতে এ সংগঠনের ৫৯ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স জানিয়েছে, হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সন্ত্রাসী সংগঠন হিসেবে তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার পার্টি (পিকেকে)। তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ১৯৮০ সাল থেকে সংখ্যালগু কুর্দিদের অধিকার আদায়ে তুরস্কের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!