হাসপাতালের মুখপাত্র হিশাম সাকানি বলেছেন, ‘এই নিয়ে ১৪ বার হাসপাতালটি ইসরায়েলি আগুনের শিকার হয়েছে। আমাদের ডাক্তাররা এখন ইসরায়েলি বাহিনীর হাতে আটক, তাদের পরিবারকে হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি। কারণ রোগী ও আহতদের কোনো চিকিৎসা ছাড়াই মেঝেতে ফেলে রাখা হচ্ছে। আমরা গুরুতর বিপদের সম্মুখীন হচ্ছি এবং এখানে আমি আবারও সারা বিশ্বে একটি এসওএস পাঠাচ্ছি। আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের দুর্দশার অবসান হোক এবং ইসরায়েলি গণহত্যা বন্ধ হোক।’
.png)