ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নির্বাচনের আগেই ভোট দিলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৮, ২৯ অক্টোবর ২০২৪
নির্বাচনের আগেই ভোট দিলেন জো বাইডেন
জো বাইডেন - ফাইল ফটো

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। তবে দেশটিতে এখনই আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে এরইমধ্যে নিজের ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি ভোটকেন্দ্রে দেখা যায় বাইডেনকে। সেখানেই তিনি নিজ দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন।

অবশ্য এবার ডেমোক্রেটিক পার্টি থেকে বাইডেনের প্রার্থী হওয়ার কথা ছিল। সব কিছুই ঠিক মতো এগোচ্ছিল। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে হেরে গত জুলাইয়ে নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দলটি।

Advertisement

ভোট দেওয়ার পর বাইডেন বলেন, ‘কমলা ও আমি মিলে আমাদের আরো অনেক কাজ করার আছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি আমরা জিতব।

মার্কিন নির্বাচন ৫ নভেম্বর হলেও এরইমধ্যে দেশটির ৪০টির মতো রাজ্যে আগাম ভোটগ্রহণ চলছে। এমনকি ৩ কোটি ২০ লাখ মানুষ ভোটও দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, আগাম ভোট দেয়া মানুষদের কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দিনেই এসব অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!