জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।
.png)
কর্মকর্তারা এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ধারণা করা হচ্ছে। কারণ বাসটি যখন ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এসডিআরএফ) জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।