রোববার পেনসিলভেনিয়ায় শেষ মুহূর্তের প্রচারে বক্তব্য দেওয়ার সময় সমর্থকদের উদ্দেশে তিনি এমন মন্তব্য করেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রোববার পেনসিলভেনিয়ায় বক্তব্য দেওয়ার সময় ২০২০ সালের নির্বাচনের স্মৃতিচারণ করছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, আমি যেদিন দায়িত্ব ছাড়লাম, সেদিন পর্যন্ত আমাদের সীমান্ত দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ ছিল।
.png)
সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের হোয়াইট হাউজ না ছাড়াবিষয়ক এ মন্তব্য ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের কিছুদিন পর তার কয়েকজন সহকারীদের কাছে বলা কথার প্রতিধ্বনি। সে সময় ট্রাম্প তার সহকারীদের কয়েকজনকে বলেছিলেন, তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাবেন না।
ট্রাম্পের এক সহকারী বলেন, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছিলেন, আমি কোনোভাবেই হোয়াইট হাউজ ছাড়বো না। অপর এক সহকারী বলেন, ট্রাম্প তাকে বলেছিলেন, নির্বাচনে জেতার পরও আমি কেন হোয়াইট হাউজ ছেড়ে যাবো? আমরা কখনোই এখান থেকে যাচ্ছি না।
সেই সময় যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভোটের ফলপ্রকাশের আগেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে দিতে পারেন ট্রাম্প। এমনকি, ঐ প্রতিবেদনগুলোতে এমনও দাবি করা হয় যে, নিজের ঘনিষ্ঠদের ট্রাম্প জানিয়েছিলেন, তিনি হোয়াইট হাউসেই থাকছেন।