সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতেই বিজয়ীর ঘোষণা চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের চাওয়া, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে।
এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প।
.png)
তবে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে যান। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী দাবি করে তীব্র বির্তকের সৃষ্ট করেছিলেন ট্রাম্প।
রিপাবলিকান প্রার্থী এবারও এমনটা করতে পারেন বলে আশঙ্কা করছে ডেমোক্র্যাটিক শিবির। ট্রাম্পের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস।